1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতিমূলক কর্মশালা 

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতিমূলক এক মহতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৬জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার উপকরণ হিসেবে ১টি করে স্কেল ,জ্যামিতি বক্স, ক্লিপবোর্ড, ক্লিয়ার ফাইল ও ১২টি  করে কলম বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার, রনচন্ডি  স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন। আরো বক্তব্য দেন নীলফামারী এপিসিও’র সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, কিশোরগঞ্জ এপি ম্যানেজার সাগর’ডি কস্তা প্রমুখ। কর্মশালাটির সার্বিক দায়িত্বে ছিলেন শিশু সুরক্ষা অফিসার জেমস ম্যানুয়েল।

এই কর্মশালায় পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বিষয়ভিত্তিক দিক-নির্দেশনা,পরীক্ষার ভীতি দূর করার জন্য বিশেষ পরামর্শ প্রদান করা হয়। এছাড়া সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষার খাতায় উপস্থাপনার কৌশল,পরীক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ভীতি কমানো ও সেরা প্রস্তুতির  গ্রহন,পরীক্ষার রুটিন, বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন এবং সময় ব্যবস্থাপনাসহ এসব বিষয় তুলে আলোচনা করা হয়। বক্তাগণ আরো বলেন এই ধরণের মহতি  কর্মশালা শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে সহায়ক হবে। পরিশেষে কিশোরগঞ্জকে গ্রীন কিশোরগঞ্জ ক্লিন কিশোরগঞ্জ বিনির্মাণে উপজেলা পরিষদ চত্বরের ঐশ্বর্য কাননে আতাফলের গাছ রোপন করা হয় । 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park