1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে ৮জন নিহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ আগস্ট, ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়াদের আবাসিক এলাকায় বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবারের (৫ আগস্ট) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

স্থানীয় পুলিশ জানায়, বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন। তবে এক বিবৃতিতে আইএস দাবি করেছে, কাবুলের পশ্চিমে চালানো এই হামলায় ২০ জন হতাহত হয়েছেন।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, ‘জনাকীর্ণ স্থানে এই বিস্ফোরণ ঘটে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ঘটনার পর আহত ব্যক্তিদের সাহায্য করতে লোকজন ছুটে আসছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সবজির ভ্যানে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণে নারী, শিশুসহ ৫০ জনের বেশি হতাহত হয়েছেন।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই অবস্থা গুরুতর।

২০১৪ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় আইএসের অনুগত গোষ্ঠীটি। গত বছরের আগস্টে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএসকে সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
আফগানিস্তানের সাম্প্রতিক হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস। সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করে মূলত এসব হামলা চালানো হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park