1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কমলগঞ্জে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতা'র পুরস্কার বিতরণ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

কমলগঞ্জে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ

রাজু দত্ত
  • প্রকাশ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

কমলগঞ্জ প্রতিনিধি>মৌলভীবাজারে কমলগঞ্জে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ-এর জীবন আদর্শ অনুষ্ঠান ‘সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সৃজনে মননে কমলগঞ্জ এর আয়োজনে ও মরহুম মাওলানা আবদুস সোবহান ইসলামী গন পাঠাগার এর অর্থায়নে ২৬ নভেম্বর (শনিবার) বেলা ১১ ঘটিকায় আদমপুর বাজারে গন-পাঠাগারটিতে অনুষ্ঠানটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হয়।

আবদুস সোবহান ইসলামী গন পাঠাগারে প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ কাইয়ুম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর নোয়াগাঁও মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা নুরুল মুত্তাকীন জুনাইদ ছাহেবজাদায়ে মাধবপুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজ মুফতি মোঃ করিম উদ্দিন, মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের জেলা সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, কবি ও ছড়াকার আব্দুল হাই ইদ্রিসী, লেখক গবেষক হাজী মোঃ আবদুস সামাদ এবং শিক্ষক ফরিদ আহমেদ প্রমুখ৷

সৃজনে মননে কমলগঞ্জ এর সভাপতি মোঃ বোরহান উদ্দিন, সদস্য সচিব মাহিন মিয়া ও নিউজ ভিশনের রফিকুল ইসলাম জসিম এর পরিচালনায় পবিত্র রবিউল মাসব্যাপী কমলগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী তিনটি পৃথক  ক, খ ও গ গ্রুপে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতি গ্রুপ থেকে পাঁচজন; বিশেষ বিবেচনায় আর তিনজন সর্বমোট আঠারো জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিতেই সৃজনে মননে কমলগঞ্জ কতৃপক্ষ অনুষ্ঠানটির আয়োজন করে। এরকম প্রতিযোগিতা দ্বিতীয়বারের মতো আয়োজন করল তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park