1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কটিয়াদীতে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রবাস ফেরত ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন।

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি বিক্রয় বাবদ প্রতারক আপন বড় ভাই মোঃ হাদিউল ইসলাম পূবালী ব্যাংক পিএলসি কটিয়াদী শাখায় তার নিজ নামীয় একাউন্টে টাকা জমা না রেখে ৭লক্ষ টাকার বাহক চেক প্রবাসী ছোট ভাই মোঃ তাজিউল ইসলামকে দিয়ে প্রতারণা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৭ জুলাই) সকাল ১১টার দিকে কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী তাজিউল ইসলামের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী তাজিউল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন,আমি আমার আপন বড় ভাই মোঃ হাদিউল ইসলামের কাছে ১৫ লক্ষ টাকার বিনিময়ে জমি বিক্রয় করি। রেজিস্ট্রিকালে আমাকে মাত্র ৫ লক্ষ টাকা দিলেও আমি সরল বিশ্বাসে আপন বড় ভাইকে জমি রেজিস্ট্রি করে দেই।হাদিউল ইসলাম ব্যাংকে টাকা জমা না রেখেও ১০ লক্ষ টাকার বাহক চেক আমাকে প্রদান করে। যাহার নং:-ASS0-A-6820470।  তার একাউন্টে টাকা না থাকায় আমি টাকা তুলতে পারিনি।

পরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিশের মাধ্যমে আমাকে ৩ লক্ষ টাকা প্রদান করে এবং ৭ লক্ষ টাকার আরেকটি চেক প্রদান করে।পরে ৭ লক্ষ টাকার চেকটিও ব্যাংকে উপস্থাপন করে দেখা যায় তার একাউন্টে কোনো টাকা নাই।আমি আমার আপন বড় ভাই কতৃক প্রতারিত ও মারাত্মকভাবে হয়রানির শিকার হয়।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের বিচার বিভাগের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করেন, আমি চাই এদেশে আর কেউ যেন আপন ভাইয়ের হাতে এভাবে প্রতারিত না হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park