1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক লিটন  গ্রেফতার  – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক লিটন  গ্রেফতার 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ৪ মে, ২০২৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার  জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান ভূইয়া লিটনকে  (৪৮ ) গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।  গ্রেফতারকৃত লিটন  অত্র ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভুইয়ার ছেলে। 

জানা যায়, ৩ মে শনিবার  রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ  উপজেলার জালালপুর আনন্দ  বাজার থেকে তাকে গ্রেফতার করে কটিয়াদী থানায় নিয়ে আসা হয়। পরে রাত ১০ টার দিকে কটিয়াদী থানা পুলিশ  গ্রেফতারকৃত লিটন কে কিশোরগঞ্জ সদর থানায়  হস্তান্তর করেন । লিটন দীর্ঘদিন যাবৎ উপজেলার জালালপুর  ইউনিয়নের জালালপুর  গ্রামের বাড়িতেই বসবাস করত। 

  ঘটনার সত্যতা স্বীকর করে  কটিয়াদী মডেল  থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার  মামলা রয়েছে। 

কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার  উপর হামলার  ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ  রবিবার  সকালে  তাকে আদালতে প্রেরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park