কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশেষ দাওয়াতি ছাত্র সংযোগ মাস উপলক্ষে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় কটিয়াদী উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কটিয়াদী সদরের স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, সাবেক সভাপতি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মিনহাজ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। হাসান আল মামুন, সভাপতি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।
অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, আমীর, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী। মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, জমায়েত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কিশোরগঞ্জ-২(কটিয়াদী -কিশোরগঞ্জ)। মাহবুবুর রহমান মাহফুজ, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। মাওলানা আলী হোসেন রনি কাউসার, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা।সাংবাদিক মিজানুর রহমান জীবন সহ উপজেলা জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ে পাঁচ শতাধিক নেতাকর্মীবৃন্দ।
ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজ তার বক্তৃতায় ডাকসু নির্বাচনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে পরাজিত রাখার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছিল এমনকি ফলাফল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়েছিল। বলা হচ্ছিলো শিবির প্যানেল বিজয়ী হলে মেয়েদেরকে পর্দা করতে বাধ্য করা হবে, ডাকসু পরিচালনায় ব্যর্থ হবে, এক পর্যায়ে একটি দল বিভিন্ন অজুহাত তুলে ভোট গণণা বন্ধ করে সমঝোতার প্রস্তাব দিয়ে যে কোন গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে যাচ্ছিল। কিন্তু শিবির অন্যায়ের কাছে নতি স্বীকার করেনি। তিনি আরও বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে সকল পর্যায়ের অন্যায়কে প্রতিহত করবেন এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিতে প্রস্তুত থাকবেন।