উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স। তবে কারিগরি সমস্যার কারণে যাত্রা কিছুটা বিলম্বিত হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতের দিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানটি কাতার থেকে উড্ডয়ন করলে তাৎক্ষণিকভাবে জানানো হবে। তিনি দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহ সহায় হোন। আমিন।”