1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এবার সোনার দামে সুখবর  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

এবার সোনার দামে সুখবর 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৪ মার্চ, ২০২৬

দেশের বাজারে টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে সোনার দামে বড় ধরনের সমন্বয় করা হয়েছে। ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ঘোষণায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। সেই সময় ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৩ দফা কমানো হয়েছে। অন্যদিকে গত ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park