1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরান লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে গ্রেফতার। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরান লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে গ্রেফতার।

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ৯টি এজাহারভূক্ত ওয়ারেন্টের আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরানকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।

আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ার এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমরান চন্দ্রগঞ্জ ইউপির দেওপাড়া গ্রামের কড়িম উদ্দিন মোল্লা পুরাতন বাড়ির তাজুল ইসলাম সুমনের ছেলে। ইমরানের বাবার মূল বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা  দেওপাড়া তার নানার বাড়ি। সে চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগিনা।


জানাযায়, টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ইমরানকে গ্রেফতার করে। তার নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ মোট ৯টি মামলা ও একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এছাড়াও গত ২৮ এপ্রিল নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল হত্যাকান্ডেও তার উপস্থিতি সিসিটিভি ফুটেজে দেখা যায় মর্মে তথ্য পাওয়া যায়।


ইমরান গত ৫ আগষ্টের পর থেকে চন্দ্রগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তার কারনে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মোল্লাবাড়ির সামনের অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার মামা মাসুদ ও তার বাবা তাজুল ইসলাম সুমনের অত্যাচারেও এলাকাবাসী নিরুপায়।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, অনেক দিন থেকেই ইমরানকে গ্রেফতার করার অভিযান চলছিল। আজকে চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন ধারায় ৯টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park