উজিরপুর প্রতিনিধি : উজিরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত। ৯ জুলাই বেলা ১১ টায় উজিরপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম রাসেল।
তিনি বলেন গত কয়েদিন আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ আমাকে হেয় করতে হিন্দু সম্প্রদায়ের ভানু মাষ্টারের জমি দখলের খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে বিগত আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালে বিরোধপূর্ন সম্পত্তি নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক দখলে রাখে ভানু মাষ্টার গং রা । আমি সিরাজুল ইসলাম উজিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক তাই মামলা হামলা দিয়ে হয়রানি করে, এবং তফসিল ভুক্ত জমিতে তাদের কোন অংশ নাই।
আমরা কোন হিন্দুদের সম্পত্তি জোর পূর্বক দখল করি নাই তাই আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেন।