1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  : মোঃ শাহজাহান  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন

ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  : মোঃ শাহজাহান 

বদিউজ্জামান তুহিন
  • প্রকাশ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান  : মোঃ শাহজাহান 

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান বলেছেন, ‘এদেশে প্রথমে ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ৭২এর সংবিধান বিসমিল্লাহির রহমানের রাহিম দিয়ে শুরু করেছিলেন। বিএনপিকে কেউ যদি অন্যভাবে আখ্যায়িত করতে চায়, আমি তাদের বলবো ভুলের স্বর্গে থাকবেন না, ভুলের জগতে হাঁটবেন না। কারণ বিএনপি ধর্মীয় মূল্যবোধের রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। আমরা হয়তো মাদ্রাসা থেকে পাশ করি নাই, কিন্তু আল্লাহকে খুশি রাখার জন্য যা যা করার আমরা তা করার চেষ্টা করি। সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমূল্ল্যা উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন শ্রেণির ২৮জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ’সহ পুরস্কার ও ১৫ জন কুইজ বিজয়ী’সহ ৪০০শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। তিনি আরও বলেন, সত্যিকারের মানুষ ও আগামী দিনের নেতৃত্ব গড়ার একমাত্র কারখানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। গত কয়েক বছরে শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন হয়েছে, আমরা যদি সুযোগ পাই, এই ধ্বংসস্তূপ থেকে আবার আমরা শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলব। যাতে করে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে।

মোহাম্মদ শাহজাহান মানবিক সংঘের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম রেজভী’সহ অনেকে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সলিম উল্লাহ বাহার হিরন, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আবু সালেহ মোঃ আবদুল্লাহ সবুজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহাম্মেদ’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park