1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ইবিতে হলের অতিরিক্ত ছুটি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মিনহাজুর রহমান মাহিম
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ইবি প্রতিনিধি : আবাসিক হলের অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইবির সহ-, সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “প্রভোস্ট কাউসিলের সভাপতি আগে থেকেই আমাদেরকে আশ্বাস করেছিল হল খোলা রাখার ব্যাপারে। কিন্তু পরবর্তীতে তারা পুরোপুরি শিক্ষার্থীদের কথা চিন্তা না করে অযৌক্তিকভাবে অতিরিক্ত ছুটি ঘোষণা করে। আমরা চাই অতিরিক্ত ছুটি কমিয়ে যৌক্তিক ছুটি ঘোষণা করা হোক।”

সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাধন বিশ্বাস স্পর্শ বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২ থেকে ৩ দিন হল বন্ধ থাকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ও হল সমপরিমাণ বন্ধ দেওয়া হয়। অন্যান্য ছাত্র সংগঠনগুলোও ৫ থেকে ৭ দিন ছুটি চাইলেও প্রশাসন কাদের ইন্ধনে এতোদিনের অযৌক্তিক ছুটি দিল তা জানা নেই। এই ছুটি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও অত্যন্ত অস্বস্তিকর।”

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আব্দুল গফুর গাজি বলেন, “শিক্ষার্থীদের এই কর্মসূচির বিষয়ে আমি অবগত নই। প্রভোস্ট কাউন্সিলের সবার সম্মতির ভিত্তিতে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিয়েই তো আমাদের ব্যবসা, তারাই আমাদের মূল স্টেকহোল্ডার। 

তিনি আরো বলেন, “ভবিষ্যতে যদি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমরা প্রভোস্ট কাউন্সিল আবার আলোচনায় বসবো। আমাদের শিক্ষার্থীরা যদি থাকতে চায়, তাহলে তো আমাদের রাখতে অসুবিধা নাই।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park