1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আশুলিয়ায় ঢাকা ১৯ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

আশুলিয়ায় ঢাকা ১৯ আসনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি
  • প্রকাশ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

গতকাল ৩১ অক্টোবর শুক্রবার বিকাল ৩.০০ টায় আশুলিয়া ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী জনসেবা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও মুফতি মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা ১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, জুলাই জাতীয় সনদসহ ৫ দফার ভিত্তিতে নির্বাচনের দাবি জানান, নির্বাচিত হলে প্রয়োজনীয় রাস্তাঘাট নির্মান করা হবে, রাস্তাঘাট সংস্কার করা হবে, জানজট নিরসন করা হবে, নারীর ন্যয্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, সকল ধর্মের মানুষ স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের সুযোগ পাবে এবং সরকারি বেসরকারি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। পাঁচ বছরে সকল কাজের হিসাব বই আকারে জাতির সামনে পেশ করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি হারুনর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ ওমর ফারুক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, আশুলিয়া থানা আমীর বশির আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলা, থানা, ইউনিয়নের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, জনশক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park