1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আত্রাইয়ে মেহেদীর রং না মুছতেই নবদম্পতির একসাথে আত্যহত্যা ! – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল

আত্রাইয়ে মেহেদীর রং না মুছতেই নবদম্পতির একসাথে আত্যহত্যা !

রুহুল আমিন
  • প্রকাশ বুধবার, ২০ জুলাই, ২০২২


আত্রাই (নওগাঁ) সংবাদদাতা> নওগাঁর আত্রাইয়ে মেহেদির রং না মুছতেই শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক নবদম্পতি আত্যহত্যা করেছে। তাদের আত্যহত্যার প্রকৃত কারন জানা যায়নি। এ নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলার সুদরানা গ্রামে।

গতকাল বুধবার সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে মাসুম (২৩) গত দুই মাস আগে বিয়ে করে তার আপন মামাতো বোন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আশকর আলীর মেয়ে লিমা খাতুনকে (১৮)। আতœীয়তার সুবাদে পূর্ব থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সেই প্রেম থেকেই দু’জনের বিয়ে হয়। ছেলের মা নাদিরা বেগম জানান, মঙ্গলবার রাতে ছেলে মাসুম বাইরে বেড়াতে যায়।

এদিকে পুত্রবধূ স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। পরে মাসুম বাড়ি আসলে রাতের খাবার না খেয়েই স্বামী স্ত্রী এক ঘরে শুয়ে পড়ে। পরে গৃহকর্ত্রী নাদিরা তাদেরকে খাবারে জন্য ডাকাডাকি করলে মাসুম উঠে খাবার খেলেও পুত্রবধূ লীমা না রাতের খাবার খায়নি।

এদিকে গতকাল সকালে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য মা নাদিরা দফায় দফায় ডাকাডাকি করেন । কিন্তু তাদের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে পুত্রবধূর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শয়নঘরের দরজা ভেঙ্গে দেখতে পান দু’জনের ঝুলন্ত লাশ। পরে তারা লাশ দু’টি নামিয়ে নিচে রেখে দেন। এদিকে নবদম্পতির একসাথে আতœহত্যার বিষয়টি প্রচার হলে এলাকার হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভীড় জমায়।

সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান ঘটনাস্থল পদির্শন করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক।

মনে হচ্ছে অভিমান করেই দু’জনে এ ঘটনা ঘটিয়েছে। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park