1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে জরিমানা; গোডাউন সিলগালা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে জরিমানা; গোডাউন সিলগালা

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সারের গোডাউন থেকে ৭১৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনটি সিলগালা এবং ৩০ হাজার টাকা জরিমানা করে।

বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মো. শাহজাহান আলীর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করে।

পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করে এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন,“রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park