1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার অপসারণ দাবি আট রাজনৈতিক দলের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার

অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার অপসারণ দাবি আট রাজনৈতিক দলের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টার অপসারণ দাবি আট রাজনৈতিক দলের

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তাদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। যদিও উপদেষ্টাদের নাম প্রকাশ করা হয়নি, তবে তাদের নাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় প্রশাসনকে একটি বিশেষ দলের স্বার্থে দলীয়করণের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, কমপক্ষে তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল পথে পরিচালিত করছেন এবং তাদের অপসারণের দাবি জানান তিনি।

তিনি বলেন, জাতি আশা করেছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের স্বার্থে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না। কিন্তু কমিশনের সুপারিশ কাটছাঁট করে একটি বিশেষ দলের স্বার্থে সম্প্রতি দেওয়া ভাষণে জনগণ হতাশ হয়েছে।

তাহের আরো বলেন, আট দলসহ কয়েকটি রাজনৈতিক দল চায় রোজার আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তারা মাঠে প্রস্তুতি নিয়েও এগোচ্ছে। তবে সরকারের আচরণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park