1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনও ভাল আছে:রাষ্ট্রপতি – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনও ভাল আছে:রাষ্ট্রপতি

মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বলেছেন, ২০২০ সাল থেকে সারা বিশে^ করোনার মহামারি শুরু হয়।করোনার প্রভাবে অনেক দেশ নাজেহাল অবস্থায় পরেছে।তারপরও পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা এখনও ভাল আছি।

বিশ^ যখন করোনার ধকল কাটিয়ে উঠার চেষ্টা করছে,তখনই আবার ইউক্রনে-রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে।সে যুদ্ধের প্রভাবে সারা বিশে^ তেলের দাম বেড়ে গেছে।

এতে মানুষ কিছু সমস্যায় আছে।সোমবার রাতে কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

এ সময় অলওয়েদার সড়ক সম্পর্কে রাষ্ট্রপতি বলেন,সিলেট থেকে বলা হচ্ছে মাত্র একজন ব্যাক্তির জন্য অলওয়েদার সড়ক করা হয়েছে।যে সড়ক আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে।

এই সড়কের জন্য নাকি সিলেটে বন্যা হয়েছে।বন্যা হলে জানতাম গারো পাহাড়ের পানি এসে বন্যা হয়।এই রাস্তার কারণে কিভাবে বন্যা হলো তা বুঝতে পারলাম না।এটি মিথ্যাচার ও প্রতিহিংসাপরায়ন বক্তব্য।

হাওরের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।এর আগে সোমবার বিকালে ঢাকা থেকে ৪ দিনের সফরে মিঠামইনের কামালপুরে এসে পৌছান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park