1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট কার্যক্রম। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের মক্কার উদ্দেশে যাত্রা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে হজযাত্রা শুরুর আগে আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার হজ কার্যক্রমের প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট সাড়ে ৭৮ হাজারের বেশি হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের হজ মৌসুমে মোট ২০৭টি ফ্লাইট পরিচালিত হবে। সর্বশেষ ফ্লাইট ২১ মে ছাড়বে এবং হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে থেকে শুরু হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park