1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি'র জরিপ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের বাকি আর মাত্র দুই দিন। এমন সময়ে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) প্রকাশ করেছে জাতীয় নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে তাদের সর্বশেষ জরিপ। জরিপে উঠে এসেছে, বিএনপি জামায়াতে ইসলামীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে এবং অধিকাংশ ভোটার বিএনপিকেই রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান।

ইএএসডি জানায়, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪১ হাজার ৫০০ জন ভোটারের মতামতের ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপের সার্বিক বিশ্লেষণে দেখা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৬টি আসন। জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে।

জনমত জরিপে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তার চিত্রেও স্পষ্টভাবে বিএনপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষে ১১ দশমিক ৯ শতাংশ, এনসিপির পক্ষে ১ দশমিক ৭ শতাংশ, জাতীয় পার্টির পক্ষে শূন্য দশমিক ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে ২ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া গেছে।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভোটারদের পছন্দের তালিকায়ও শীর্ষে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ উত্তরদাতা তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ এবং নাহিদ ইসলামের পক্ষে ২ শতাংশ উত্তরদাতা।

জরিপ বিশ্লেষণে আরও উঠে এসেছে, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল। নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি, যেখানে ৭১ দশমিক ১ শতাংশ নারী ভোটার বিএনপিকে সমর্থন করছেন। জরিপে অংশগ্রহণকারী ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ভোটারের হার ছিল ৩৭ দশমিক ২ শতাংশ।

এছাড়া পূর্বে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ভোটারদের একটি বড় অংশ এখন পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে। এই শ্রেণির ভোটারদের মধ্যে ৮০ শতাংশ আসন্ন নির্বাচনে বিএনপিকে এবং ১৫ শতাংশ জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সরকার গঠন প্রসঙ্গে জরিপে অংশগ্রহণকারী ৬৬ দশমিক ৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে সক্ষম হবে। সামগ্রিকভাবে জরিপের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, এবারের নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park