1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা, থাকতে পারে দাবদাহও ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে: ডিএমপি মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত  পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন বলে জানা গেছে। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেওয়ার কথাও রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শুক্রবার (২ মে) সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সফরকে কেন্দ্র করে একই দিন চাঁদপুর সদরের রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভাও করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

এদিকে সফরের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে ঘোষেরহাট এলাকার ওই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালটি এবার পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে তিনি এই পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park