1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে আবারও ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।

এর আগে ২০২৪ সালে প্রথম ভারতীয় তারকা হিসেবে এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন রাশমিকা। এবার দ্বিতীয়বারের মতো সেই আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন তিনি, যা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

এবারের আসরের অন্যতম বড় আকর্ষণ হিসেবে থাকছেন রাশমিকা মান্দানা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি দ্য উইকেন্ড নামে পরিচিত। আয়োজকদের মতে, এই দুই তারকার উপস্থিতি এবারের অনুষ্ঠানকে আরও জমজমাট করে তুলবে।

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সম্পন্ন করে হানিমুন শেষে তিনি আবারও কাজে ফিরেছেন বলে জানা গেছে।

রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। এর মধ্যে আগামী ১৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। সিনেমাটিতে আরও রয়েছেন কৃতি শ্যানন।

এছাড়া চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে রাশমিকার দুটি তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’, যা নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park