1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হরিপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন;সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক আলমগীর – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

হরিপুর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন;সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক আলমগীর

হুমায়ুন কবির
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুলকে সভাপতি ও  এস এম আলমগীরকে সাধারণ সম্পাদক, ঘোষণা করা হয়েছে৷

 গতকাল সোমবার ১৮ জুলাই রাত সাড়ে ৮ টায় উপজেলার ডাক বাংলো মাঠে সমঝোতার মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিপক কুমার। এর আগে সকাল ১১টায় হরিপুর মহিলা কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে সম্মেলনেরউদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ৷প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি ও কেন্দ্রীয় আ.লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক  সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

 গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দিপক কুমার।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-৩ আসনের এমপি দবিরুল ইসলাম, সাবেক এমপি ও কেন্দ্রীয় আ.লীগ কমিটির সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমি, এ্যাডঃ হোসনে-আরা – লুৎফা ডালিয়া।আরো উপস্থিত জেলা আ.লীগ সহ- সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, যুগ্ন সাধারণ সম্পাদক, সদর উপজেলা আ.লী সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, এ্যাড: লাম ফারুক রুবেল, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোস্তাক আহম্মেদ টুলু, অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টু, সদর পৌর মেয়র আনজুমান আরা বন্যা, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রমুখ।

এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: কেন্দ্রীয় ও জেলা আ.লীগ কমিটির সমঝোতার মাধ্যমে সভাপতি, সম্পাদকসহ সভ-সভাপতি নগেন কুমার পাল ও আব্দুল কায়ুম পুষ্প, যুগ্ন সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন রিপা, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মোকারমা বাবলিসহ মোট ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়।   

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park