1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হবিগঞ্জে শিক্ষিকা সুপ্তা রানী দাসের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা। – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

হবিগঞ্জে শিক্ষিকা সুপ্তা রানী দাসের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা।

লিটন পাঠান
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষক সুপ্তা রানি দাশকে (৩০) সিএনজি অটোরিকশার চালক ও তার সহযোগীরা অপহরণ করে ধর্ষণের চেষ্টা করে, বাধা দেওয়ায় অটোরিকশার ভেতরেই তাকে মারধর করে দুর্বৃত্তরা এরপর রাস্তায় ফেলে দিয়ে দুর্ঘটনা বলে সাজানো হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

সোমবার (১৫ আগস্ট) সুপ্তা রানীর ছোট ভাই পুলক দাশ এ ঘটনায় বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন মামলায় চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে সিএনজিচালক মতিন মিয়াকে (৪৫) আসামি করা হয়।

এ ছাড়া তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয় সুপ্তা রানী দাশ শায়েস্তাগঞ্জ নিশাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি সদর উপজেলার মামদপুর গ্রামের পবিত্র রঞ্জন দাশের মেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পর আসামি মতিন মিয়াকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়েছে।

পাশাপাশি ওই সিএনজি অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ তবে মামলা করতে দেরি হওয়ায় আসামিরা পালানোর সুযোগ পেয়েছে বলে মনে করেন তিনি মামলা সূত্রে জানা যায়।গত ১১-আগস্ট সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য শায়েস্তাগঞ্জ শহরের পোস্ট অফিস-সংলগ্ন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আসেন সুপ্তা রানি পূর্বপরিকল্পনা অনুযায়ী সিএনজি অটোরিকশাচালক মতিন মিয়া তার সহযোগীদের নিয়ে সেখানে অবস্থান করছিলেন সুপ্তা রানী সেখানে আসা মাত্রই মতিন মিয়া তাকে ডেকে সিএনজিতে তোলেন।বিদ্যালয়ের কাছাকাছি গাড়িটি যাওয়ার পর সুপ্তা রানি তাকে নামিয়ে দিতে বলেন।

কিন্তু সেখানে না নামিয়ে ধর্ষণের উদ্দেশ্যে রঘুনন্দন পাহাড়ের দিকে নিয়ে যেতে থাকেন চালক ও তার সহযোগীরা। এ সময় সুপ্তা ধস্তাধস্তি করলে তার শরীরের বিভিন্ন স্থানে চালক ও তার সহযোগীরা মারাত্মক আঘাত করেন।

এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে গেলে মারা গেছেন মনে করে সুপ্তা রানিকে চালক ও তার সহযোগীরা রাস্তায় ফেলে দেয়। বিষয়টিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল তারা পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মো. মাওলা ঢাকা পোস্টকে বলেন, আমাদের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন যেহেতু মামলা হয়েছে পুলিশ সঠিক তদন্ত করে সত্য ঘটনা উন্মোচিত করবে বলে আশা করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park