1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে হত্যা মামলায় যুবদল নেতা  গ্রেপ্তার

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি>লক্ষ্মীপুর ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় যুবদল নেতা সুমন পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩১ জুলাই) রাত ১১ টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে বিকেলে সদর উপজেলার ৮নং দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। সুমন দত্তপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ও শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুমন স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলার আসামি।

দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। রোববার দুপুরে তিনি শ্রীরামপুর গ্রামে নিজ এলাকায় একটি পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এই ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, মিরন হত্যা মামলায় সুমন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যুবদল নেতা কি না তা জানা নেই।

প্রসঙ্গত, ২০১৯ইং সালের ২৮ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীরা খোরশেদ আলম মিরনকে গুলি করে হত্যা করে। তিনি দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park