1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা

শাহ আলী বাচ্চু 
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল উঠানোর সময়  ধরা পড়েছেন দুই যুবক। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে’ এই জালিয়াতির ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা ওয়াসিম আহমেদ।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ফয়সাল ও ওয়াসিম  মোটরসাইকেল নিয়ে ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় তারা একটি ফুয়েল কার্ড প্রদর্শন করেন, যেখানে মাদারগঞ্জ ইউএনও’র স্বাক্ষর জাল করা ছিল। কার্ডটি দেখে পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জালিয়াতির সত্যতা যাচাই করেন। জালিয়াতি প্রমাণিত হওয়ায় ওই দুই যুবককে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। ওই দুই যুবক জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা চালিয়েছিল। হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park