1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোনাইমুড়ীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ২ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

সোনাইমুড়ীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ আটক ২

মোঃ মনির হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

সোনাইমুড়ীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সহ উপজেলার জয়াগ কলেজের গেইট থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা মঙ্গলবার ৯ আগস্ট সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ জাফর আলম নেতৃত্বে এএসআই নাজিম উদ্দিন ও ইমরান হোসাইন সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী থানাধীন জয়াগবাজারস্থ জয়াগ কলেজ গেইট সংলগ্ন ঢাকা – রামগঞ্জ মহাসড়কের পশ্চিম পাশে আদিবা কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য হুইসকী ১৪ বোতল এবং ভোদকা ০৩ বোতল উদ্ধার করা হয়েছে। 

আটককৃতরা হলেন উত্তম কুমার পাল (৫২) পিতা-মৃত পরেশ চন্দ্র পাল, সাং-নিজ মেহার, বর্ধন বাড়ী, থানা-শাহরাস্তী, জেলা-চাঁদপুর ও অজয় রায় (৩৩) পিতা-বলরাম চন্দ্র রায়, সাং-হাসাইল (রায় বাড়ী), থানা-টুঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, এপি-নিজ মেহার, শ্রী শ্রী গোপাল জিওর আখড়া, থানা-শাহরাস্তী, জেলা-চাঁদপুর সোনাইমুড়ী থানার পুলিশের অভিযানে আটক করা হয়। সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ হারুন অর রসীদ বিষয়টি নিশ্চিত করেন, আসামীদ্বয় ও উদ্ধারকৃত আলামত নিজ হেফাজতে নিয়ে জব্দ তালিকা সহ থানায় আসিয়া এজাহার দায়ের  করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park