1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৪ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত ৪

হযরত বেল্লাল
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (সকাল ১০টা) উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর বামনজল (দোলাপাড়া) এলাকার বটতলা নামক স্থানে সুন্দরগঞ্জ-চৌধুরাণী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইট বোঝাই দুটি টলি প্রতিযোগিতামূলকভাবে সুন্দরগঞ্জের দিকে আসছিল। এসময় অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে একটি টলি সড়কের নিচে পড়ে যায়। এতে চালক, এক শিশুসহ কয়েকজন শ্রমিক ইটের নিচে চাপা পড়ে এবং দূরে ছিটকে গিয়ে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- ছাইতান তোলা গ্রামের মোঃ রেজাউল ইসলাম (১৮), পূর্ব বৈদনাথ গ্রামের মোঃ শহিদুল ইসলাম (২৭), মোঃ আতোয়ার রহমান, মোঃ সাইফুল ইসলাম (২৮) এবং শিশু মোঃ আব্দুল্লাহ (২)। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছেন, শিশু ও অনভিজ্ঞ চালকদের বেপরোয়া গতিতে এ ধরনের যানবাহন চালানোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। তারা অবিলম্বে এ ধরনের প্রতিযোগিতামূলক টলি চালনা বন্ধসহ প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করতে এমনটাই মনে করছেন 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park