1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন: নুরুল হক নুর ভেড়ামারায় দাঁড়িপাল্লার পক্ষে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী শো-ডাউন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিরপুরে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান ভেড়ামারায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর মাধ্যমে পুনর্বাসনের জন্য এক জোড়া করে ছাগল উপহার ‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা ইসির ‘সারপ্রাইজ সিদ্ধান্তে’ উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি আমিনবাজারে সেনা অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

সুন্দরগঞ্জে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা

হজরত বেল্লাল
  • প্রকাশ সোমবার, ২২ আগস্ট, ২০২২

সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি> গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও কর্ড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে গতকাল সোমবার পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়।

তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে পুষ্টি মেলা ও রান্না প্রতিযোগিতা উপলক্ষে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল ফাত্তাহ।

আরও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, কর্ড এইড নিউট্রেশন গভনেন্স এ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল, আরডিআরএস প্রজেক্ট কো-অডিনেটর আশরাফুল আলম, আরডিআরএস বাংলাদেশ উপজেলা কো-অর্ডিনেটর এস এম আরিফুজ্জামান , সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার দিদারুল ইসলাম  প্রমুখ।

পরে রান্না প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অতিথিগণ মেলার ষ্টোল পরিদর্শণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park