1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জের কাঁচা রাস্তা গুলো ব্যবহারের অযোগ্য – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

সুন্দরগঞ্জের কাঁচা রাস্তা গুলো ব্যবহারের অযোগ্য

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গত এক সপ্তাহ ধরে অবিরাম বর্ষন এবং বেপরোয়াভাবে পাওয়ার টিলার চলাচলের কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার কাঁচা রাস্তাগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিটি কাঁচা রাস্তা গর্তে পানি জমে হাটু ও গিটা কাঁদায় পরিণত হয়েছে। সে কারণে সকল প্রকার যাবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। পায়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না। রাস্তাগুলোর এ অবস্থা হওয়ার কারণে অনেকে  বাড়ি হতে বের হতে পারছে না।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে কাঁচা রাস্তাগুলোর বেহাল দশা। বিশেষ করে মোটর সাইকেল, বাইসাইকেল, অটো ভ্যান, রিক্সা, ঘোড়ার গাড়ি, অটোবাইক চলাচল অত্যন্ত দূরহ্ ব্যাপার হয়ে দাড়িছে।

উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের হাবিবুল্লাহ সরকার জানান, চাঁদের মোড় হতে কলেরকুয়া জামে মসজিদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পরেছে। দীর্ঘদিন থেকে সংস্কার ও মেরামত না করার কারণে অসংখ্য খানা খন্দে ভরে উঠেছে রাস্তাটি। বৃষ্টির পানি গর্তে জমে হাটু কাঁদায় পরিনত হয়েছে। বর্তমানে রাস্তাটি দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অনেকে হাট বাজার করতে পারছে না। 

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্  জানান, দীর্ঘদিন থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে রাস্তা সংস্কার ও মেরামতের জন্য কাজ না থাকায় কাঁচা রাস্তাগুলোয় মাটির কাজ করা হচ্ছে না। সে জন্য বৃষ্টির কারণে মাটি ধসে গিয়ে কাঁদা ও গর্তের সৃষ্টি হয়েছে। বরাদ্দ আসলে কাজ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park