1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ সাতকানিয়ায় ১,৯০০ কৃষকের হাতে আউশ চাষে সহায়তা নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির রকার জনগণের রায় অস্বীকার করছে: এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের অভিযোগ সোনারগাঁওয়ে অভিযান, ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

সিলেটের সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, সুরমা নদীর উভয় তীরে আধুনিক সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে নদীভাঙন কমার পাশাপাশি নগরবাসীর জন্য চলাচল ও বিনোদনের নতুন সুযোগ তৈরি হবে।

প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও তাহসিনা রুশদীর লুনাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park