1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ৯ জনের মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি> সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক কিশোরীও রয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার  উজ্জ্বল হোসেন ও পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক। নিহতরা হলেন, উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ও রিতু খাতুন (১৪)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় সবাই মাঠের মধ্যে অবস্থিত জমিতে সেচ দেয়া একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই এক কিশোরীসহ ৬ জন নিহত হয়।

এ ঘটনায় আহত হন আরও অন্তত ৬ জন। পরে আরও ৩ জন মারা যান। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ঘটনাস্থল থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, এ ঘটনায় সর্বমোট ৯ জন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park