1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে সরকারি পাটের বীজ জব্দে দুইজনকে জরিমানা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

সিরাজগঞ্জে সরকারি পাটের বীজ জব্দে দুইজনকে জরিমানা

নজরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় সরকারিভাবে পাটচাষী উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত ২৩০ প্যাকেট পাটের বীজসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৪এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার চরবুরুঙ্গী, তেকানি গ্রামের শামসুল হক মণ্ডলের ছেলে ব্লক সুপারভাইজর
আব্দুস সালাম, ভানুডাঙ্গা, চালিতাডাঙ্গা গফুর আলীর ছেলে দোকানদার গোলাই।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে চরপানাগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, কৃষি বিভাগের ব্লক সুপারভাইজর মো. আব্দুস সালামকে বীজ আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই আইনের ২৫ ধারায় দোকানদার মো. গোলাইকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তবে অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার অঙ্গীকারে মুচলেকা প্রদান করায় তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park