1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫ – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

জামালপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

জামালপুর প্রতিনিধি>জামালপুর জেলার ইসলামপুরে সাজাপ্রাপ্ত আসামি ৩জন এবং হেরোইনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) গ্রেফতারকৃত ৫ জনকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, বুধবার রাতে পুলিশের গোপন সংবাদ ভিত্তিতে একাধিক দল ইসলাম পুর উপজেলার বিভিন্ন স্হানে অভিযান চালায়। এ সময় নারী নির্যাতন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিনাল মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পাঁচ বছর সাজাপ্রাপ্ত পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার, পরীক্ষা কেন্দ্রে অনধিকার প্রবেশের দায়ে দুই বছরের সাজাপ্রাপ্ত নোয়ারপাড়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে আব্দুল মালেককে আটক করা হয়।

এছাড়া সিআর মামলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামের জহুরুল হকের ছেলে মোশারফ হোসেন এবং দুই গ্রাম হেরোইনসহ গাইবান্ধা ইউনিয়নের সাদা মিয়ার ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়।
ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ পাঁচ আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park