1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইউএনও অফিস থেকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সাভারে নিসচার উদ্যোগে ইফতার সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মুক্তিযুদ্ধমন্ত্রী

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির
  • প্রকাশ সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন  উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। 

সভায় স্বাগত বক্তব্য দেন- ইউএনও স্টিভ কবির। আরোও বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো.মিজানুর রহমান, বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: শরিফুল ইসলাম, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  
ইউএনও তার বক্তব্যে বলেন- আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সরকার দেশব্যাপী সামাজিক সম্প্রতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। নির্দেশিত সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করা হবে। এ কমিটির সম্মানিত সদস্যরা শুধু ধর্মীয় নয়, সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা পালন করবেন।

আসন্ন দুর্গাপূজাসহ কোথাও যেন ধর্মীয় উগ্রতা বা জেহাদি তৎপরতা দেখা না দেয় এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা চেয়ারম্যান বলেন, সামাজিক সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ। এখানে আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে বাস করি। তাই সামনের দুর্গাপূজা যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এই কমিটিকে সেই ভূমিকা পালন করতে হবে। পরে, ইউএনওকে সভাপতি করে ৩৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park