1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংবাদ প্রকাশের পরে রায়পুরে চাঁদা দাবি করা সেই কৃষক দলের নেতা বহিষ্কার  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সিএনজিতে তুলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে: র‌্যাব আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু

সংবাদ প্রকাশের পরে রায়পুরে চাঁদা দাবি করা সেই কৃষক দলের নেতা বহিষ্কার 

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

চাঁদা দাবি করা প্রমাণিত হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জসিম চৌধুরী কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সন্ধ্যা উপজেলা কৃষক দলের এক জরুরি সভায় আহবায়ক কাউসাার মোল্লা ও সদস্য সচিব জিএম শামীম এই সিদ্ধান্ত নেন।উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক(দপ্তরের দ্বায়িত্বে)জাকির হোসেন আরিফের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রকাশ করা হয়।

উল্লেখ গত ১১ ই সেপ্টেম্বর দৈনিক দেশেরকথা,প্রথম আলো,যুগান্তর, খোলা কাগজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বামনী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব জসিম চৌধুরী চাঁদা দাবি করায় সংবাদ প্রকাশ হয়। তার আগে চাঁদা দাবি সংক্রান্ত একটি অডিও কল ভাইরাল হয়,তাতে এক সেচ্ছাসেবক লীগের নেতার কাছে মামলা থেকে নাম বাদ দিতে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়।

প্রয়োজনে জমি বিক্রি করে হলেও চাঁদা দিতে বলা হয়।

এই ব্যাপারে উপজেলা কৃষক দল প্রথমে  কারন দর্শনের নোটিশ দিয়েছেন, নোটিশের সঠিক উত্তর না আসায় গতকাল রাতে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের ব্যাপারে উপজেলা কৃষক দলের আহবায়ক কাওসার মোল্লা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি তে কোনো চাঁদা বাজের স্থান নেই,জসিম চৌধুরী কে বহিষ্কারের মাধ্যমে সবাইকে সর্তক করা হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park