1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন

হুমায়ুন কবির
  • প্রকাশ শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

রাণীশংকৈল প্রতিনিধি> ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা  প্রাণি সম্পদ কর্মকর্তা করিমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর আ.লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক প্রমুখ।এছাড়াও নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামালের সক্রিয় ও দৃষ্টান্তমূলক ভূমিকার কথা তুলে ধরেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী অফিসার সাদেকুল ইসলাম।  

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park