1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শিক্ষার মানোন্নয়নে ৮ দফা দাবিতে  রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের স্মারকলিপি প্রদান – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

শিক্ষার মানোন্নয়নে ৮ দফা দাবিতে  রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

লক্ষীপুর : লক্ষ্মীপুরের রায়পুর সরকারি কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে  কলেজ অধ্যক্ষের কাছে ৮ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাতুলের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়  

স্মারকলিপিতে উত্থাপিত ৮ দফা দাবিগুলো হলো:

১নিয়মিত ক্লাস নিশ্চিত করা।

২️ শ্রেণিকক্ষে শতভাগ ছাত্র-ছাত্রী উপস্থিতি নিশ্চিত করা।

৩️কলেজের লাইব্রেরি কার্যক্রম চালু ও নিয়মিতকরণ।

৪ খেলার মাঠ সংস্কার ও শিক্ষার্থীদের জন্য ব্যবহারযোগ্য করা।

৫ মানসম্মত ও পরিপূর্ণ ওয়াশরুমের ব্যবস্থা করা।

৬ সকল বিষয়ে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

৭ কলেজে ক্যান্টিন চালু করা।

৮ সার্বক্ষণিক বিশুদ্ধ পানির নিশ্চয়তায় পৌরসভার লাইন সংযোগসহ ট্যাংক ও ইলেকট্রনিক ফিল্টার স্থাপন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “আমাদের ক্যাম্পাস যেন গর্বের স্থান হয়, লজ্জার নয়। শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা সময়ের দাবি।”

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুবায়েরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জিশান মৌশাল ও মোহাম্মদ রকি , ছাত্রনেতা হৃদয় ও সায়েম এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত না হলে পরবর্তী সময়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park