1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন ধর্ম নিয়ে পাঠ্য বইয়ে কোনো কিছু বাদ বা যুক্ত করা হয়নি – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন ধর্ম নিয়ে পাঠ্য বইয়ে কোনো কিছু বাদ বা যুক্ত করা হয়নি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২৩ জুলাই, ২০২২

ধর্ম নিয়ে পাঠ্য বইয়ে কোনো কিছু বাদ বা যুক্ত করা হয়নি। এ বিষয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, একটি চক্র ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি-জামায়াত-শিবিরের বিরাট একটি অংশ এই কাজগুলো করছে।
কাজেই প্রত্যেকই এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
শনিবার (২৩ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, একটি মহল ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

চলতি ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে মোট ১০১ জনের মাঝে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park