1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শক্তিশালী ভূমিকম্পে ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে আতংক, ভাবনে একাধিক ফাটল।  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন কিশোরগঞ্জে গুন্ডাবাহিনী দিয়ে বসতবাড়ি ভেঙ্গে ফেলার হুমকি:প্রতিবাদে সংবাদ সম্মেলন ঢাকায় ১-২ ঘণ্টা লোডশেডিং, গ্রামে গড়ে ১৪ ঘণ্টা : সংসদে রুমিন ফারহানার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার বিদ্যুৎ ঘাটতির কারণে ঢাকায়ও পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, প্রধান শিক্ষকসহ ২ জন বহিষ্কার

শক্তিশালী ভূমিকম্পে ডিআইইউ শিক্ষার্থীদের মধ্যে আতংক, ভাবনে একাধিক ফাটল। 

মোঃ হৃদয় 
  • প্রকাশ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা ও আশপাশের এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে রাজধানীর বিভিন্ন স্থাপনা দুলে ওঠে এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে ফাটলের খবর ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনের প্লাস্টারে কয়েকটি স্থানে ফাটল দেখা দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সকল শিক্ষার্থী নিরাপদে আছেন এবং অন্য কোনো ভবন বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

ঘটনার পরপরই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি বিশেষজ্ঞ দল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো পরিদর্শন করে। তাদের রিপোর্টে বলা হয়েছে, পুরোনো ক্যাম্পাসে দেখা দেওয়া ফাটলগুলো কেবল প্লাস্টারে এবং এগুলো ভবনের মূল কাঠামোর সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। ফলে এগুলো ভবনের নিরাপত্তার ওপর কোনো প্রভাব ফেলবে না।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন,

“পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল নিশ্চিত করেছে যে ভবনের মূল কাঠামো অক্ষত আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, ভবন সম্পূর্ণ নিরাপদ। প্রয়োজনে আরও নিবিড় পর্যবেক্ষণ করা হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবন পর্যবেক্ষণের কাজ অব্যাহত থাকবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞ দলও যুক্ত করা হবে। ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম চালু আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park