1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা ও লুটপাট; নারীসহ ৪জন আহত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল যেসব এলাকায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে জবি প্রশাসনের ব্যর্থতার দায়ে পদত্যাগের দাবি ছাত্রদলের নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হাদি হত্যার আসামিদের বাংলাদেশে এনে জিজ্ঞাসাবাদ দাবি কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা ও লুটপাট; নারীসহ ৪জন আহত

ইমরান হাসান
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশালে পূর্ব শত্রুতার জেরে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া গ্রামের আব্দুর আলীর বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুবৃত্তরা। আহত চারজন।

পুলিশ সূত্রে অভিযোগে জানা যায়, গত বুধবার উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর নামাপাড়া এলাকার আব্দুল আলীর বসতবাড়ী ও পরিবারের উপর জমি নিয়ে পূর্ব শত্রুর জেরে একই গ্রামের নবী ইসলামের ছেলে শফিকুল ইসলাম দলবল নিয়ে বাশ, রড, দা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। ওই হামলায় আব্দুল আলীর স্ত্রী, ছেলে রিপন ও ২ পুত্র বধু গুরুতর জখম হয়। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগকারী আব্দুল আলী জানান, শফিকুল ইসলাম পূর্ব শত্রুতা জেরে ঘটনার দিন সন্ধ্যায় অস্ত্রসহ দলবল নিয়ে আমার বসতবাড়ীতে হামলা করে। আমার বাড়ী, ঘর দা দিয়ে কুপিয়ে ছিন্নভিন্ন করে ফেলেছে। আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের উপর দায়ের কুপে ও লাঠি দিয়ে আহত করে। তারা ভাংচুর করার পর আমার ঘরে থাকা স্বর্ণ অলংকার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরে কেটে দিয়ে ফোন বন্ধ করে দেয়।

এলাকাবাসীরা জানান, পূর্বের যে ঘটনায় ঘটুক না কেনো দিন দুপুরে শফিকুল ইসলাম লোকসমাগম সৃষ্টি করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এলাকার পরিস্থিতি উত্তাপ্ত করা ঠিক হয়নি। এই ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।

এ ব্যাপারে ত্রিশাল থানার অফিসার ইনর্চাজ মো: মাইন উদ্দিন জানান, হামলার ঘটনায় আব্দুল আলী বাদী হয়ে শফিকুল ইসলামসহ ৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক রয়েছে। আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park