1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লাকসামে জাতীয় সংসদ সদস্য নিজেইবন্ধ করলেন বাল‍্যবিয়ে – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

লাকসামে জাতীয় সংসদ সদস্য নিজেইবন্ধ করলেন বাল‍্যবিয়ে

সৈয়দ মুজিবুর রহমান দুলাল
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

লাকসামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল‍্যবিয়ের সংবাদ পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম নিজেই ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই বাল‍্যবিয়ে বন্ধ করেন। শুক্রবার (১ মে)  দুপুরে লাকসাম উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের দেবীপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ওই গ্রামের বিশ্বজিৎ দেবনাথের মেয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া অর্পিতা রাণী দেবনাথের বিয়ের প্রস্তুতি চলছিল। আগামী রবিবার (৩ মে) এই বিয়ে অনুষ্ঠানের কথা রয়েছে। এমন সংবাদ পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে এই বিয়ে বন্ধ করে দেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কনের পরিবার এবং কনের সঙ্গে কথা বলেন মো. আবুল কালাম এমপি। তিনি বাল‍্যবিয়ের কুফল এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাল্যবিয়ে আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ। এই সম্পর্কে কনেসহ সকলকে অবহিত করেন।

মো. আবুল কালাম এমপি বলেন, “সরকারি আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া, একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।” তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন।

এ সময় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকার একাধিক ব্যক্তিবর্গ বলেন,  জনপ্রতিনিধি ও প্রশাসন তাৎক্ষণিক হস্তক্ষেপ না করলে একটি কিশোরীর জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হতো। জাতীয় সংসদ সদস্যের তাৎক্ষণিক এমন প্রশংসনীয় উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

মো. আবুল কালাম এমপি বলেন, কোনোভাবেই বাল‍্যবিয়ে বরদাস্ত করা হবে না। বাল‍্যবিয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন। এ ছাড়াও তিনি তাঁর সংসদীয় আসন কুমিল্লা-৯ লাকসাম ও মনোহরগঞ্জে বাল‍্যবিয়ে রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park