1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লঘুচাপ সৃষ্টি সমুদ্রে, তার মাঝেও অনেক পর্যটক কুয়াকাটায়। – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

লঘুচাপ সৃষ্টি সমুদ্রে, তার মাঝেও অনেক পর্যটক কুয়াকাটায়।

জাহিদুল ইসলাম জাহিদ
  • প্রকাশ শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি>
বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। তিন নম্বর সর্তকতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল, থেমে থেমে বৃষ্টি, ধমকা বাতাস এর মধ্যেও অসংখ্য পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা।

টানা তিন দিনের ছুটিতে পর্যটকের এমন উপস্থিতি বলে জানিয়েছেন। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুশার। 
আজ শুক্রবার (১৯ আগস্ট) তিন দিন ছুটির দ্বিতীয় দিনে, মেঘলাচ্ছন্ন আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে উত্তাল সমুদ্র সৈকতের ঢেউ উপভোগ করছে পর্যটকরা।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের সতর্ক শুনছে না তারা। তারপরও পর্যটকের নিরাপত্তায় প্রস্তুত কুয়াকাটা টুরিস্ট পুলিশ।পর্যটক শাহিন মোল্লা বলেন, ভালো আবহাওয়া দেখে এসেছি এখন হঠাৎ দেখি প্রচন্ড বাতাস ও বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমরা সমুদ্রে গোসল করতে এসেছি, আসলে উত্তার সমুদ্র সৈকতে গোসল করতে এক অন্য রকম অনুভূতি ফিল করছি।

একই সময় সুমাইয়া বলেন, উত্তম সমুদ্র সৈকত দেখতে অনেক ভয় লাগে, তবে অন্যরকম রূপ লাগছে সৈকতের বড় বড় ঢেউ আমাকে মুগ্ধ করছে।কুয়াকাটা হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি,মোঃ শাহ আলম হাওলাদার বলেন,লঘুচাপের মধ্যেও  কুয়াকাটায় আজ অনেক পর্যটক।

এর কারন হলো, তিন দিন ছুটি রয়েছে,এর উপলক্ষে আমাদের হোটেল মোটেল ৯৯ পার্সেন্ট বুকিং রয়েছে।ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুশার জানান, প্রচন্ড বাতাস ও বৃষ্টি হচ্ছে কুয়াকাটা আবহাওয় সংকেত রয়েছে,এর মধ্য পর্যটকের উপস্থিতি ।

পর্যটন ব্যবসায়ীদের বড় সু-ফল এনে দিবে বলে মনে করি আমি, আর পর্যটক বেশি হওয়ার কারন হলো, পদ্মা সেতু  হওয়া ঢাকা থেকে কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায়,এখন প্রতি দিন কম বেশি পর্যটক থাকে সৈকতে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, ইতোমধ্যে সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ডেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন সেজন্য আমরা মাইকিং করছি বারবার।

ঝুকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে।কলাপাড়া আবহাওয় অফিসের কর্মকর্তা বলেন,সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। তিন নম্বর সর্তকতা সংকেত বর্তমানে চলমান আছে।তবে এই সর্তকতা সংকেত ভারতে পারে বলে জানিয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park