1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
 র‍্যাব-১৪ এর অভিযানে জাল টাকা  ছাপানো মেশিনসহ জালিয়াতি  চক্রের এক জন  গ্রেফতার – দৈনিক দেশেরকথা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র বিশেষ সহকারী হি: নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের পিটুনিতে ৮ শিক্ষার্থী আহত পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে? ভেড়ামারায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান মেলা” শুভ উদ্বোধন বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান নববর্ষ বরণে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রেপ্তারের ৬ দিন পর জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইরানকে টোল দেওয়া জাহাজ আটকানোর নির্দেশ, হরমুজ প্রণালি বন্ধের হুমকি ট্রাম্পের কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  গোপালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০  লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

 র‍্যাব-১৪ এর অভিযানে জাল টাকা  ছাপানো মেশিনসহ জালিয়াতি  চক্রের এক জন  গ্রেফতার

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল একটি প্রতারক চক্র। তবে তার আগেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) অভিযানে আটক হলো 

  চক্রের সক্রিয় এক সদস্য। এসময় তার কাছ থেকে জাল টাকা ও টাকা ছাপানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 এরই  অংশ হিসেবে  র‍্যাব-১৪, জামালপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল   মঙ্গলবার  গভীর রাত  শেরপুর সদরের  চাপাতলী  মডেল মসজিদের বিপরীত পার্শ্বে ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের চলা করে শেরপুর পৌর শহরের  মোঃ মুর্শিদুল হক(৩৩) কে   আটক করা হয়। 

আটককৃত মুর্শিদুল হক কে জিজ্ঞাসাবাদের সময়   তার  নিকট জাল টাকা সহ জাল টাকা তৈরীর সামগ্রী থাকার কথা স্বীকার করে এবং উক্ত আসামী ব্যবসার উদ্দেশ্যে ১ লক্ষ জাল টাকার বিপরীতে আসল ৩০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে। তার নিকট থেকে  ৬ হাজার৮শত টাকাসহ রুমের মধ্যে বিশেষভাবে রক্ষিত জাল টাকা তৈরীর সামগ্রী এক টি মনিটর, তিন টি প্রিন্টার, এক টি পাওয়ার ক্যাবল ও এক টি মোবাইল ফোন উদ্ধার  করে জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও  গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে। 

আটককৃত মুর্শিদুল দীর্ঘদিন ধরে  জাল টাকা তৈরি করে শেরপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে সাধারণ  মানুষের সাথে প্রতারণা করে  আসছে। 

জড়িত সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শেরপুর সদর থানায় উদ্ধারকৃত আলামতসহ তাকে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park