1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

মাটির নীচে পাওয়া রৌপ্যমুদ্রা গেলো কই

ইলিয়াস খান
  • প্রকাশ শনিবার, ২ জুলাই, ২০২২
desherkotha

ঝালকাঠি সংবাদদাতা> ঝালকাঠি শহরের পালবাড়ী এলাকায় বসতবাড়ির জমি খননকালে মাটির মধ্যেপুতে রাখা হাড়ি ভরা রৌপ্যমুদ্রা উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী অনেকেই ঘটনার বিবরন দিতে গিয়ে বলেছেন, বাসন্ডা নদীর পশ্চিম পাড়ে নারায়ন পাল’র বসতসভিটা সম্প্রতী ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ক্রয় করেছেন। শনিবার সকাল ৯টায় ঐ জমি ভেকু মেশিন দিয়ে খনন করতে গেলে দুইটি মাটির কলস মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। তখন ভেকুর শুরের আঘাতে একটি কলস ফেটে গেলে ভেতরে থাকা শতশত রৌপ্যমুদ্রা বেড়িয়ে আসে। 

কলস ভর্তি গুপ্তধন পাওয়া গেছে এমন খবরে আশপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে সব মুদ্রা লোপাট করে নেয়। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রত্যাক্ষদর্শী এক নারী বলেন, ২০ থেকে ২৫ টা মুদ্রা স্থানীয় অনেকে নিয়ে গেছে। কিন্তু বেশিরভাগটা ঐখানে থাকা উপস্থিত বাবুল মেম্বার ও তার সহযোগীরা দ্রুত সরিয়ে ফেলেছে। জমির মালিক পৌর মেয়র লোক পাঠিয়ে অপর একটি কলস সরিয়ে নিয়ে গেছে বলেও জানান ঐ নারী।

তবে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার জানিয়েছেন, তার জমি খননের সময় কিছু ভারতীয় প্রাচীন মুদ্রা পাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তবে কে বা কারা নিয়ে গেছে তা তিনি জানেননা।

এদিকে শনিবার বিকেলে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং সদর থানা পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে বাসন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

রাত ৯টায় দৈনিক দেশেরকথা কে  সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান মুঠোফোনে বলেন, ‘বাবুল নামের সাবেক ইউপি মেম্বরকে আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো মুদ্রা উদ্ধার করা সম্ভব হয়নি। আফজাল নামে আরো একজনকে থানায় ডেকেছি। হয়তো তার কাছে মুদ্রা বা তথ্য থাকতে পারে।’ 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park