মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক বিমান চলাচলে অস্থিরতা দেখা দিলেও শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। শঙ্কা কাটিয়ে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে Pakistan Cricket Board।
নতুন সূচি অনুযায়ী, একদিন এগিয়ে রোববারই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। করাচি থেকে সরাসরি Biman Bangladesh Airlines-এর ফ্লাইটে তারা রাজধানীতে আসবে। আগে ৯ মার্চ সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। নেতৃত্বে থাকছেন Shaheen Shah Afridi। দলে জায়গা পেয়েছেন ছয়জন অনভিষিক্ত ক্রিকেটার। স্কোয়াডে আছেন আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী গোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।
এর মধ্যে সাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী গোরি, সাদ মাসুদ ও শামিল হুসেইনের এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি।
তবে দল ঘোষণায় চমকও রয়েছে। স্কোয়াডে জায়গা হয়নি তারকা ব্যাটার Babar Azam, Fakhar Zaman এবং পেসার Naseem Shah-এর। বড় নাম বাদ পড়ায় আলোচনা তৈরি হয়েছে ক্রিকেটাঙ্গনে।
উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের Sher-e-Bangla National Cricket Stadium-এ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।