1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে: ডিএমপি মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস অনুষ্ঠিত  পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামালপুরে আত্মহত্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন  হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব: সাকিব আল হাসান পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

রুয়েট প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম প্রায় সম্পন্নের পথে। এ প্রেক্ষাপটে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সময়সূচি চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৯ মে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য-সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত তারিখগুলোই চূড়ান্ত রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১,২৩৫টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।

গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮,২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫,৫৬৭ জন অংশগ্রহণ করেন। ২৪ জানুয়ারি ফল প্রকাশের পর ‘ক’ গ্রুপে ৭,৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। আসন পূরণের লক্ষ্যে মোট পাঁচ ধাপে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচন, অনলাইনে বিষয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়েছে।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ পদ্ধতি চালু ছিল, যার মাধ্যমে শূন্য আসনের ভিত্তিতে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা এবং ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে নতুন শিক্ষার্থীদের জন্য ৯ মে থেকে রুয়েটে শুরু হতে যাচ্ছে এক নতুন শিক্ষাজীবনের অধ্যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park