1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় এই যুদ্ধের অবসান সহসাই হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।ভারতের নয়াদিল্লিতি অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনের আগে গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জাতিসংঘপ্রধান।

তিনি বলেন, নিকট ভবিষ্যতে একটি সুন্দর পাওয়ার প্রত্যাশা করা ঠিক হবে না। কারন, আমার মনে হয়, দুপক্ষ এখনো এই সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বসে আছে।

ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বৈশ্বিক সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। বরাবরের মতো এবারের সম্মেলনের আলোচনায় বড় অংশজুড়ে থাকবে ইউক্রেন যুদ্ধ। তবে গত বছর ইন্দোনেশিয়ার বালি সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিশ্বনেতারা। এরপর থেকে তাদের মধ্যে এই মতবিরোধ বেড়েছে।পশ্চিমারা ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার নিন্দা করে জি-২০ প্রস্তাব গ্রহণ করতে চাইলেও আপত্তি রয়েছে মস্কো ও বেইজিংয়ের। এমনকি এবারের সম্মেলেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যোগদান পর্যন্ত করেননি। ফলে এবারের সম্মেলনে সর্বসম্মতভাবে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park