রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা সহকারী কমিশন ভূমি, অফিসার ইনচার্জ রায়পুর থানা , রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রায়পুর শাখা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল রায়পুর শাখা, উপজেলা প্রশাসন আর্ট স্কুল, রায়পুর পল্লী বিদ্যুৎ শাখা, রায়পুর ফায়ার সার্ভিস স্টেশন। তার সাথে মহান শহীদদের সম্মানে পুষ্প অর্পণ করেন রায়পুর উপজেলার সর্বস্তরের জনগণ এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাগণ এছাড়া গণমাধ্যম কর্মী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।