1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে চেয়ারম্যান পদে মামুনুর রশীদ ও ভাইস চেয়ারম্যান মারুফ বিজয়ী  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ

রায়পুরে চেয়ারম্যান পদে মামুনুর রশীদ ও ভাইস চেয়ারম্যান মারুফ বিজয়ী 

মোঃ জিয়া উল্লাহ মামুন
  • প্রকাশ বুধবার, ২২ মে, ২০২৪

রায়পুর( লক্ষ্মীপুর) সংবাদদাতা>উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় গতকাল  ২১শে মে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট মারুফ বিন জাকারিয়া  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার জয়লাভ করেন।

গতকাল মঙ্গলবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান ছিলো । এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ এবং সাবেক চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন বিএসসি প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আনারস প্রতীকে মামুনুর রশিদ ৩৬,৯৯২ ভোট পেয়ে নির্বাচিত এবং মটর সাইকেল প্রতীকে মাষ্টার আলতাফ হোসেন পান ৩৪,০৪৮ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট মারুফ বিন জাকারিয়া (টিউবওয়েল) প্রতীকে  ৪৭৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটবর্তী আনোয়ার হোসেন (তালা) প্রতীকে ২০৭১১ ভোট পেয়েছেন।   মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা বেগম (কলস) প্রতীকে ৩১৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটবর্তী কোহিনূর বেগম (ফুটবল) প্রতীকে ১৯৯৪১ ভোট পেয়েছেন । 

ভোটার উপস্থিতি কম থাকলেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন সম্পূর্ণ অভিযোগবিহীন নির্বাচন বলে উল্ল্যেখ করে রিটার্নিং কর্মকর্তা। উল্লেখ্য উপজেলায় ৭৯টি ভোটকেন্দ্রে ৩৯৩টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।।এই উপজেলায় ২৪৬৮৬৮ জন ভোটার রয়েছেন। যার মধ্যে ১২৭৫০২ জন পুরুষ এবং ১১৯৩৬৬ জন নারী ভোটার। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park