1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাণীশংকৈলে পুকুড়ের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত জঙ্গল সলিমপুর প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে, অভিযান সফল: ডিআইজি আহসান হাবিব মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাণীশংকৈলে পুকুড়ের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

হুমায়ুন কবির
  • প্রকাশ মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
desherkotha

রাণীশংকৈল প্রতিনিধি> ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলি (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে।হাসান হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের  আলীম উদ্দিনের ছেলে। সে তার নানার বাড়িতে থেকে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করতো।রাণীশংকৈল  থানার তদন্ত কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আব্দুল লতিফ শেখ জানান, হাসান আলী ছোটবেলা থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার রাজোর গ্রামে মো. মফিজ উদ্দিনের বাড়িতে থাকতো। ঘটনার দিন সকালে ১১টার দিকে সে তার মামাতো ভাইদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হাসান আলীকে উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park